March 4, 2026, 3:14 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 107 Time View

নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের দাওয়াত দেওয়ায় নেত্রকোনার মোহনগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভা বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। পরে শহরের স্টেশন রোডে মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে তাৎক্ষণিক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তারা।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ১১টার দিকে উপজেলার অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করে প্রশাসন।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে মঞ্চে স্থান দেওয়ায় আমরা আলোচনাসভা বর্জন করি। যারা আমাদের স্বাধীনতাযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করল, তাদের সঙ্গে আমরা বসতে পারি না। এখানে আমরা কোনো আপস করতে পারি না।

তারা আরো বলেন, এর আগে আমরা উপজেলা প্রশাসনকে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় জামায়াতকে না রাখতে ইউএনওর প্রতি অনুরোধ জানাই। কিন্তু আমাদের অনুরোধ তিনি রাখেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক সব রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছি। বীর মুক্তিযোদ্ধারা সভায় বিলম্বে যাওয়ায় আমাদের পাশেই তাদের জন্য আলাদা চেয়ারও রেখেছিলাম। কিন্তু তারা চেয়ারে না বসে ব্যস্ততা দেখিয়ে হলরুম ত্যাগ করেন।

সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামছুল হক মাহবুব ও মোহনগঞ্জ উপজেলা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী চৌধুরী (হীরা) বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্যসচিব গোলাম মোস্তফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com