August 17, 2026, 4:36 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

ধর্ম অবমাননার মামলায় নচিকেতার বিরুদ্ধে যে রায় দিলো আদালত

Reporter Name
  • Update Time : Sunday, September 21, 2025
  • 109 Time View

দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের করা মামলাটি কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণা করেন বিচারপতি অজয় কুমার গুপ্ত।

আদালত সূত্রে জানা যায়, নচিকেতার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। মামলায় শুধু সামাজিক মাধ্যমের কিছু ক্লিপিংসকে ভিত্তি হিসেবে আনা হয়েছিল। সেখানে কোনো নির্দিষ্ট তারিখ বা স্থান উল্লেখ নেই।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার (অনলাইন) জানিয়েছে, ২০২৩ সালের মে মাসে বিশ্ব হিন্দু পরিষদের হয়ে মামলাটি করেছিলেন অনির্বাণ ভট্টাচার্য।

মামলায় বলা হয়েছিল– নচিকেতা একটি লাইভ কনসার্টে রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। তবে আদালত সেই অভিযোগের যথেষ্ট প্রমাণ পায়নি।

এ বিষয়ে বিচারপতি অজয় কুমার গুপ্ত বলেন, অভিযোগ গুরুতর হলেও কোনো কিছু প্রমাণিত হয়নি। শুধু সামাজিক মাধ্যমে সংক্ষিপ্ত ক্লিপিংসের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com