July 3, 2026, 6:06 pm
Title :
সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন প্রাইভেট হাসপাতালে থাকা সরকারি চিকিৎসক নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম

‘আগুন সন্ত্রাস হাদি ভাইয়ের পথ নয়’: আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : Friday, December 19, 2025
  • 121 Time View

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে এই প্রতিবাদের মধ্যে কোথাও কোথাও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়ায় শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্পষ্ট করে বলেন, জনগণের প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক হওয়া উচিত। তিনি অভিযোগ করেন, কিছু হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। নাহিদ ইসলামের মতে, এসব গোষ্ঠী জুলাই আন্দোলনের আদর্শের বিরোধী এবং তাদের লক্ষ্য মূল আন্দোলনকে বিতর্কিত করা।

তিনি আন্দোলনকারীদের দায়িত্বশীল আচরণ বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই সুরে বক্তব্য দিয়েছেন। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ওসমান হাদি সহিংসতা বা সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করতেন না। তিনি আন্দোলনকে গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগ্রামের পথে পরিচালিত করার শিক্ষা দিয়ে গেছেন।

আসিফ মাহমুদ আরও বলেন, যারা আগুন দিচ্ছে বা সহিংসতায় জড়াচ্ছে, তারা জুলাই আন্দোলনের অংশ নয়। তাঁর ভাষায়, এরা পরিকল্পিতভাবে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মাঠে নামা অনুপ্রবেশকারী। তিনি হাদির স্মরণে বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যের পথে থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com