July 4, 2026, 12:57 pm
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

জামায়াতের সমাবেশের তারিখ পরিবর্তন করার আহ্বান ডাকসু নেতার

Reporter Name
  • Update Time : Sunday, December 28, 2025
  • 76 Time View

আগামী ৩ জানুয়ারি জামায়াতে ইসলামী ঘোষিত সমাবেশের তারিখ পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

শনিবার (২৭ ডিসেম্বর) তিনি তার ফেসবুক আইডিতে জামায়াতের প্রতি খোলা চিঠি লিখে এই আহ্বান জানান।

ফেসবুক পোস্টে মুসাদ্দিক আলী বলেন, ‌‘আগামী ৩ জানুয়ারি ২-৩টি কৃষি গুচ্ছের পরীক্ষা রয়েছে, যাতে লক্ষাধিক শিক্ষার্থী পরীক্ষা দেবেন। একই দিন দুপুর ১২টায় জামায়াত মহাসমাবেশ ডেকেছে। যা শহরজুড়ে যানজট সৃষ্টি করে হাজারো শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে। আজ আমরা দেখেছি রাজনৈতিক যানজটের কারণে ঢাবির ‘এ’ ইউনিটে অসংখ্য শিক্ষার্থীদের স্বপ্ন মুকুলেই ঝরে গেছে।’

তিনি বলেন, ‘জামায়াতকে আহ্বান জানাবো আপনারা শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গের কারণ না হয়ে স্বপ্নগড়ার সহযোগী হোন। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সমাবেশের সূচি পরিবর্তন করুন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com