July 4, 2026, 8:56 am
Title :
বাংলাদেশ প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

লেভেল প্লেয়িং ফিল্ড না হলে নির্বাচন সহিংসতার দিকে যাবে: ইসলামি আন্দোলন

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 93 Time View

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহিংসতার দিকে গড়াবে বলে সতর্ক করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতার সমান সুযোগ না থাকলে জনমনে আস্থা ভেঙে পড়বে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। সহিংসতা এড়াতে এখন থেকেই সমান রাজনৈতিক ময়দান নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নগর আমেলার মাসিক সভায় সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশজুড়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার মূল কেন্দ্রে রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ডের প্রশ্ন। সমান সুযোগের রাজনৈতিক মাঠ নিশ্চিত না হলে নির্বাচন সহিংসতার দিকে যাবে। এটা কারও কাম্য নয়, কিন্তু বাস্তব ঝুঁকি অস্বীকার করার সুযোগ নেই।

স্বাধীনতার ৫৪ বছর পর দেশে ইসলামের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে আনোয়ার হোসেন বলেন, এই সম্ভাবনাকে ব্যালটের মাধ্যমে জনআকাঙ্ক্ষায় রূপ দিতে হলে প্রতিযোগিতা হতে হবে নিরপেক্ষ, নিরাপদ এবং সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে। জনগণ দুর্নীতি, সন্ত্রাস, গুম, খুন ও রাহাজানি থেকে মুক্ত সমাজ দেখতে চায়। তারা ইসলামের সুশাসন দেখতে আগ্রহী। কিন্তু সেই আগ্রহ বাস্তবে রূপ নেবে তখনই, যখন নির্বাচনি পরিবেশ সবার জন্য সমান থাকবে।

নির্বাচনের তারিখ টেনে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জনগণ তাদের প্রত্যাশা পূরণের সুযোগ পাবে। নির্বাচনটা শুধু ভোটের দিন নয়, এটা দেশের জন্য এক গুরুত্বপূর্ণ অধ্যায়। একে গ্রহণযোগ্য, নিরাপদ এবং বিশ্বাসযোগ্য করতেই হবে।

তিনি সতর্ক করে বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হলে জনঅংশগ্রহণ কমে যাবে, প্রতিযোগিতা প্রশ্নবিদ্ধ হবে এবং রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে অবিশ্বাস বাড়বে। নির্বাচন সহিংসতার দিকে গেলে তার দায় এককভাবে কারও নয়। রাষ্ট্র, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল সবাইকে এর দায় নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com