July 1, 2026, 6:58 pm
Title :
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে সমর্থন জানালেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : Wednesday, January 7, 2026
  • 100 Time View

নিরাপত্তা সংকটের অজুহাতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজের মতো একজন তারকাকে রাজনীতির মারপ্যাঁচে ফেলে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া পুরো ক্রিকেট বিশ্বের জন্যই এক ‘লজ্জাজনক’ ঘটনা।

সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজ ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছে এবং আইসিসির কাছে বিকল্প ভেন্যু দাবি করেছে।

বিসিবির এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন,‘বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ সঠিক। ভারত ক্রিকেট বিশ্বে টাকার দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতি তারাই শুরু করেছে এবং এবং শেষ এরাই করবে।’

আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ একজন ভারতীয় হওয়ায় বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। এ প্রসঙ্গে আফ্রিদি সরাসরি আইসিসিকে তাদের নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানান। তিনি বলেন,‘আইসিসিতে অনেক বিচক্ষণ মানুষ রয়েছেন। তাদের মনে রাখা উচিত, এটি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

সাবেক এই পাকিস্তান অধিনায়ক আরও যোগ করেন, ক্রিকেটকে যদি সঠিকভাবে টিকিয়ে রাখতে হয়, তবে আইসিসিকে ভারতের প্রতি অতিমাত্রায় ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com