July 4, 2026, 2:24 am
Title :
দুর্নীতির দায়ে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ, শিগগিরই বৈঠকে বসবে দুই নেতা ‘কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান বাংলাদেশের বাস্তবতা তৈরি হয়েছে’ খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান মেসিদের ম্যাচে ঝড়ের পূর্বাভাস আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি এবার শ্রদ্ধা জানালো সৌদি পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল বাংলা কিউআর কোডে দুই দিনে ২২ কোটি টাকার লেনদেন

খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী আজ

Reporter Name
  • Update Time : Friday, January 16, 2026
  • 120 Time View

সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির জটিল মঞ্চে পা রেখে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সংগ্রামী পথ চলা আর কর্মজীবনের ওপর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় গুলশান-২-এ অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে দুই দিনব্যাপী এই আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী হবে।

প্রদর্শনীর উদ্‌বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাড. রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রয়াত বেগম জিয়ার পারিবারিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্বের প্রায় শতাধিক স্থিরচিত্র প্রদর্শন করা হবে।

এ ছাড়াও পার্কের মুক্তমঞ্চে তাঁর জীবন নিয়ে নির্মিত বিশেষ ভিডিও ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) দেখানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com