March 4, 2026, 2:26 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

ভোট চুরি নিয়ে যা বললেন রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : Saturday, January 24, 2026
  • 27 Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাচগাঁও গ্রামবাসীদের সঙ্গে নির্বাচনি জনসভার মাধ্যমে তিনি তার প্রচারণা শুরু করেন।

পরমানন্দপুর পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রুমিন ফারহানা বলেন, বহু বছর পর ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। সেই সুযোগ কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না। কারণ তার পিতা ভাষা সৈনিক অলি আহাদ ১৯৭৩ সালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তাই আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটারদের সতর্ক ও সজাগ থাকতে হবে। কেউ যেন ভোট চুরি করতে না পারে। তাই প্রত্যেককে যার যার কেন্দ্রের পাহারায় থাকতে হবে। কারণ ভোটারদের একটা ভোট তাদের এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ কে নিশ্চিত করবে। তাই বহু বছর পর নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার যে সুযোগ তা কোনোভাবেই হারাতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক। তাই এলাকার উন্নয়ন ও জাগরণের লক্ষ্যে ভোটারদের ভোট হবে হাঁস মার্কায়।

রুমিন ফারহানা বলেন, স্বাধীনতার ৫৫ বছর চললেও ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের অবহেলিত জনপদগুলোর আজও কোনো উন্নয়ন হয়নি। তাই তিনি এলাকার উন্নয়নে একটিবার সুযোগ চান। তিনি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে ভোটারদের দৃঢ় আশ্বাস দেন। প্রয়োজনে সরকারকে বাধ্য করবেন অবহেলিত এসব জনপদকে উন্নয়ন করার।

অনুষ্ঠানে রুমিন ফারহানার কর্মী সমর্থকসহ পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর, বড়ইচারা, ফতেহপুর, হরিপুর ও বাইটবাড়িয়া গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com