August 17, 2026, 4:13 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ, সামনে আলকারাজ

Reporter Name
  • Update Time : Friday, January 30, 2026
  • 76 Time View

বয়স ৩৮, তবুও ক্লান্তিহীন নোভাক জোকোভিচ। মেলবোর্ন পার্কে আবারও লিখলেন এক মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প। বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে ৫ সেটের লড়াইয়ে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রাখলেন এই সার্বিয়ান টেনিস কিংবদন্তি। ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ গেমের অবিশ্বাস্য জয়ে টিকিয়ে রাখলেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন।

ম্যাচের শুরুতে দাপট ছিল বিশ্ব র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা সিনারের। প্রথম সেট দ্রুতই নিজের করে নেন এই ইতালিয়ান। দ্বিতীয় সেটে জোকোভিচ সমতা ফেরালেও তৃতীয় সেটে আবারও এগিয়ে যান বর্তমান চ্যাম্পিয়ন সিনার। তখন মনে হচ্ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছেই হার মানতে হচ্ছে সার্বিয়ান তারকাকে। কিন্তু চতুর্থ সেটে ম্যাচ টেনে নেন পঞ্চম সেটে। স্নায়ুচাপ সামলে মানসিক শক্তির পরীক্ষায় তরুণ সিনারকে হারিয়ে নিশ্চিত করেন জয়।

এই জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করলেন ‘জোকার’। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে ফাইনালে ওঠা পুরুষ খেলোয়াড় এখন তিনিই। এটি তার ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল এবং সব মিলিয়ে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।

রোববারের ফাইনালে এখন অপেক্ষা করছে ‘ব্লকবাস্টার’ লড়াই। শিরোপার মঞ্চে জোকোভিচের প্রতিপক্ষ স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। আলকারাজের সামনে সবচেয়ে কম বয়সে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম’ পূর্ণ করার হাতছানি। অন্যদিকে জোকোভিচের লক্ষ্য নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম উঁচিয়ে ধরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com