July 1, 2026, 11:48 pm
Title :
বাংলা কিউআর কোড লেনদেনে নতুন নির্দেশনা পানিপ্রবাহ ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধ ঘোষণার শামিল’: পাকিস্তান ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে

রেকর্ড গড়া ম্যাচে দ.আফ্রিকার বড় জয়

Reporter Name
  • Update Time : Tuesday, February 10, 2026
  • 59 Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড গড়া ম্যাচে দক্ষিণ আফ্রিকার বড় জয়। ২০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ২০০ ছোঁয়ার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

এর আগে পাঁচবার ২০০ ছোঁয়া সেই দক্ষিণ আফ্রিকা সোমবার সংখ্যাটাকে ছয় বানিয়ে ফেলল। ভারতের আহমেদাবাদে ‘ডি’ গ্রুপের ম্যাচে কানাডার বিপক্ষে ৪ উইকেটে ২১৩ করে প্রোটিয়ারা। এরপর কানাডাকে ১৫৬ রানে আটকে রেখে ৫৭ রানে জিতে বিশ্বকাপ শুরু করল গতবারের রানার্সআপরা।

দক্ষিণ আফ্রিকা আজ শেষ তিন ওভারে তোলে ৪৭ রান। তাতে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় ইনিংসটা পেয়ে যায় এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।

শেষ দিকে ঝড় তোলেন ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে ৬.১ ওভারে দুজন যোগ করেন ৭০ রান। মিলার ২৩ বলে ৩৯ ও স্টাবস ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com