February 14, 2026, 12:11 am
Title :
পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না: আমীর খসরু নির্বাচনে ১০ শতাংশ ভোট কারচুপি করা হয়েছে, অভিযোগ নাহিদের জামায়াত প্রার্থীকে জড়িয়ে ধরে বিএনপি প্রার্থী বললেন ‘আমরা দুই ভাই’ কোন কোন খাতে অগ্রাধিকার দিতে পারে বিএনপি সরকার হাটহাজারী ও বায়েজিদের সুখ-শান্তি ও সমৃদ্ধিই আমার প্রথম চাওয়া : মীর হেলাল ডুমুরিয়ার সব কেন্দ্রের ফলাফল বাতিল দাবি করে গোলাম পরওয়ারের আবেদন কিশোরগঞ্জের ৬টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছেন যারা জয়ের পর যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ ‘দাঁড়িপাল্লার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে, রেজাল্টশীট বানানো হয়েছে’ ৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ: নজরুল ইসলাম

জয়ের পর যে হুঁশিয়ারি দিলেন হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : Friday, February 13, 2026
  • 2 Time View

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীক) ১১৬টি কেন্দ্রের সবকটিতেই জয় পেয়েছেন। বিজয়ের পর তিনি দেবিদ্বারে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এ মুহূর্ত থেকে দেবিদ্বারে চাঁদার কবর ঘোষণা দিলাম। সরকারি অফিস-আদালতে আর ঘুষ-দুর্নীতি চলবে না।

তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, যারা চাকরি করতে আসবেন তারা যেন ঘুষ ও অনিয়মের চিন্তা বাদ দেন। টেন্ডারবাজি বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, অন্যায় কাজ নিয়ে আমার বাবাও যদি আসে, তাকে বেঁধে রাখবেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তার নাম বা ছবি ব্যবহার করে কেউ অনিয়ম বা দুর্নীতি করলে তাকে সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিতে হবে। নিয়মের মধ্যে থাকলে পক্ষ-বিপক্ষ সবাই আমার কাছে নিরাপদ। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়া হবে না, বলেন তিনি।

স্থানীয় ব্যবসায়ী, সিএনজি স্টেশন মালিক, হোটেল মালিক ও পেশাজীবীদের উদ্দেশ্যে তিনি ঘোষণা দেন, সরকারি ফি ছাড়া কোনো ধরনের চাঁদা দিতে হবে না। কেউ চাঁদা চাইলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, সরকারি বেতন-ভাতার বাইরে কোনো ধরনের অনিয়ম করা যাবে না। কোনো কর্মকর্তা ঘুষের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে দেবিদ্বারে চাকরি করতে দেওয়া হবে না।

মাদক ও টেন্ডার সিন্ডিকেটের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। বলেন, এ মুহূর্ত থেকে মাদক ও টেন্ডারবাজির সঙ্গে যারা জড়িত, তাদের দিন শেষ। গোমতী নদী থেকে সরকারি নিয়মের বাইরে মাটি কাটার বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, অনিয়মে জড়িতরা যদি সংশোধন হয়ে সৎ পথে ফিরে আসতে চান, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিজয়ের পরই দেওয়া তার বক্তব্যে দেবিদ্বারে ‘ইনসাফের সমাজ’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন হাসনাত আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com