August 17, 2026, 1:40 pm
Title :
বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি

বিসিবি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সাকিব-মাশরাফি ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 117 Time View

আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য থাকায় দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের আমলে হয় একাধিক মামলা। দেশে ফিরতেও বাধা দেওয়া হয় সাকিবকে। তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। দেশে ফিরে অবসরের ইচ্ছা জানিয়েছেন একাধিকবার। মাশরাফি খেলার বাইরে থাকলেও আছেন অন্তরালে। এ দুজন নিয়ে প্রশ্নের উত্তর দিতে হয়েছে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে। পাশাপাশি বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেছেন সাবেক তারকা ফুটবলার।

এই দুজনের ব্যাপারে প্রশ্ন করা হলে নিজ বাসায় আমিনুল হক রাতে সাংবাদিকদের বলেছেন, “সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার। সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এ ব্যাপারে নমনীয় থাকবো। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব-মাশরাফি ফিরে আসুক।” আইনি বিষয় সমাধান করে তারা এই দুই তারকাকে ক্রিকেটীয় বিষয়ে ফেরাতে চান। আমিনুল স্পষ্ট করে বলেন, “যেহেতু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে, রাষ্ট্রীয়ভাবে সেটা দ্রুত সমাধানের মাধ্যমে যাতে তারা ফিরে আসে, সেই চেষ্টা করা হবে। আমরাও চাই বাংলাদেশের ক্রিকেটে সাকিব-মাশরাফি ফিরে আসুক।”

বিসিবি নির্বাচন নিয়ে আমিনুল বলেন, “ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি—এটা প্রশ্নবিদ্ধ ছিল। এটা নিয়ে আমরা বসবো, আলোচনা করবো। আমরা ভালোর দিকে যেতে চাই। দ্রুত সময়ের ভেতরে (প্রয়োজনীয় পদক্ষেপ) করবো।” ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যা বা কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমিনুল জানান, “আমি দায়িত্ব নেওয়ার পরপরই ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করেছি এবং বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের কথা বলেছি। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ক্রীড়াঙ্গনের সমস্যাগুলো সমাধান করতে। আর ক্রিকেটের ক্ষেত্রে আইসিসির নিয়ম মেনে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com