March 2, 2026, 8:22 pm

পয়ত্রিশ বছর পর দেশের রাজনীতিতে নতুন অধ্যায়: পুরুষ প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন

Reporter Name
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 20 Time View

মোঃ মাইন উদ্দিন

দীর্ঘ পয়ত্রিশ বছর পর বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটেছে। টানা কয়েক দশক নারী নেতৃত্বের পর এবার দেশের সর্বোচ্চ নির্বাহী পদে দায়িত্ব গ্রহণ করলেন একজন পুরুষ প্রধানমন্ত্রী। এই পরিবর্তন রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
১৯৯০ সালে গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ। এর পর গণতান্ত্রিক ধারায় ফিরে এসে ১৯৯১ সালের নির্বাচনে সরকার গঠন করেন বেগম খালেদা জিয়া। এরপর ১৯৯৬ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন শেখ হাসিনা। পরবর্তী সময়েও এই দুই নারী নেত্রীর হাত ঘুরেই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পরিচালিত হয়েছে।

দীর্ঘ এই সময়ে পালাবদল হয়েছে সরকার, পরিবর্তন এসেছে নীতিনির্ধারণে, কিন্তু প্রধানমন্ত্রীর পদে ছিলেন নারী নেতৃত্বই। ফলে প্রায় সাড়ে তিন দশক ধরে বাংলাদেশের সরকার প্রধানের আসনে নারীর উপস্থিতি ছিল একটি ধারাবাহিক বাস্তবতা। যা আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষভাবে আলোচিত হয়েছে।
এই ধারাবাহিকতার অবসান ঘটিয়ে গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। তাঁর শপথগ্রহণের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা হলো এবং পুরুষ নেতৃত্ব আবারও ফিরে এলো প্রধানমন্ত্রীর পদে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতৃত্বের এই পরিবর্তন কেবল ব্যক্তি পরিবর্তন নয়- এটি নীতিনির্ধারণ, প্রশাসনিক অগ্রাধিকার এবং রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গির সম্ভাবনাও তৈরি করে। তবে গণতান্ত্রিক ব্যবস্থায় মূল বিষয় হলো- নেতৃত্বের লিঙ্গ নয়, বরং সুশাসন, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশা পূরণ।

এখন দেখার বিষয়, নতুন নেতৃত্ব কতটা সফলভাবে রাষ্ট্র পরিচালনায় স্থিতিশীলতা, উন্নয়ন এবং রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করতে পারেন। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন তাই শুধু প্রতীকী নয়, বরং ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনাও বহন করছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com