February 22, 2026, 5:01 pm
Title :
চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে কঠোর বার্তা দিলেন আইজিপি বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বাড়ানোসহ শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষকদের ১৩ দাবি ‘শিক্ষকদের রাস্তায় নামার দরকার নেই, যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে’ সংরক্ষিত মহিলা আসনে জামায়াত আমিরের স্ত্রীসহ আলোচনায় যারা এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির সেহরিতে যা খেলে সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা কম থাকবে ভোরে জামায়াত আমিরের দুই বাক্যের স্ট্যাটাস ভাইরাল রাশিয়ায় বৈকাল হ্রদে বাস ডুবে ৮ চীনা পর্যটকের মৃত্যু এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাতের ওপর হামলার হুমকি বহুভাষা ও বহুসংস্কৃতির বাংলাদেশ গড়ে তুলতে হবে: নাহিদ ইসলাম

সংরক্ষিত মহিলা আসনে জামায়াত আমিরের স্ত্রীসহ আলোচনায় যারা

Reporter Name
  • Update Time : Sunday, February 22, 2026
  • 19 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এককভাবে ৬৮টি আসনে জয় লাভ করেছে জামায়াতে ইসলামী। সে হিসাব অনুযায়ী জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে দলটি ১২টি আসন পাবে।

যা নিয়ে ইতোমধ্যে দলটির মহিলা বিভাগ ও জামায়াতের মধ্যে যাচাই-বাছাই চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা শফিক ও নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা সুইটসহ ১৪/১৫ জন। এ ছাড়া আছেন, মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্ত্রী অ্যাডভোকেট সাবেকুন্নার নাহার মুন্নি।

জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা নিউজ টোয়েন্টিফোরকে বলেন, সারাদেশ থেকে একটি খসড়া তালিকা করা হয়েছে, যা জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, যেসব আসন বা অঞ্চল থেকে জামায়াতের এমপি নির্বাচিত হয়নি, সেসব জায়গা থেকে বেশি অগ্রাধিকার দিয়ে প্রার্থী যাচাই-বাছাই চলছে।

এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেন, এখনও চূড়ান্ত তালিকা হয়নি। কিছুদিনের মধ্যে হবে।

তবে জামায়াতের দলীয় আলোচনায় এগিয়ে রয়েছেন, তারা হলেন, জামায়াতের আমিরের স্ত্রী ডা. আমেনা শফিক, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের স্ত্রী ডা. হাবিবা সুইট, মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা, ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজ, অ্যাডভোকেট সাবেকুন্নার নাহার মুন্নি, সাঈদা রুম্মান, খন্দকার আয়েশা, ডা. শিরিন আক্তার রুনা, অধ্যাপক সাবরিন জাহান বনি, ডা. ফাতেমা সিদ্দিকা, মারজিয়া বেগম (লক্ষ্মীপুর), ডা. ফেরদৌস আরা বকুল ও ফাতেমা আক্তার হ্যাপি সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি হওয়ার আলোচনায় আছেন।

জামায়াতের দলীয় সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই দলটির সংরক্ষিত মহিলা আসনের এমপির নাম ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com