July 1, 2026, 5:36 pm
Title :
আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বল টেম্পারিং বৈধ করা উচিত: ডেভিড মালান

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 30 Time View

সাবেক ইংলিশ ব্যাটার ডেভিড মালান মনে করেন, ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে ভারসাম্য ফেরাতে সীমিত আকারে বল টেম্পারিং বৈধ করা যেতে পারে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সাম্প্রতিক বল টেম্পারিং বিতর্কের পরই তিনি এমন মত দেন বলে জানিয়েছে এনডিটিভি।

ওই ঘটনার সঙ্গে ফখর জামান, শাহীন আফ্রিদি এবং হারিস রউফের নামও জড়ায়। পরে ফখর জামানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

মালান বলেন, ক্রিকেট ইতিহাসে বল টেম্পারিং নতুন কিছু নয়। তার মতে, এটি নির্দিষ্ট নিয়মের মধ্যে বৈধ করা যেতে পারে—যেমন খেলোয়াড়রা বল ঘষে পরিবর্তন করতে পারবে, তবে কোনো বাহ্যিক বস্তু ব্যবহার করা যাবে না।

 

তিনি আরও বলেন, বল টেম্পারিং আসলে একটি দক্ষতা, যার মাধ্যমে রিভার্স সুইং করানো সম্ভব। এটি বৈধ হলে বিশেষ করে ইনিংসের শেষদিকে বোলাররা বাড়তি সুবিধা পাবে এবং ম্যাচ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

মালানের মতে, বর্তমান সময়ে ব্যাটাররা এতটাই শক্তিশালী যে বোলারদের কৌশলগত সহায়তা দরকার। বল সামান্য নড়াচড়া করাতে পারলে ডেথ ওভারে ম্যাচের চিত্র বদলে যেতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com