April 15, 2026, 2:08 am
Title :
যুক্তরাষ্ট্র–ইরান ‘দুই দিনের মধ্যে’ আলোচনায় বসতে পারে: ট্রাম্প অনুমতি ছাড়া হজে না যাওয়ার আহ্বান শায়খ সুদাইসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে: আইএমএফ দীর্ঘসূত্রতা কমাতে ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় সংস্কার পরিকল্পনা বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু, ‘প্রবল সম্ভাবনা’ দেখছেন জাতিসংঘ মহাসচিব লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ বৈশাখী মেলায় লাখো মানুষের ঢল মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

মোদি দেশভক্ত নয়, দেশদ্রোহী: রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : Tuesday, April 14, 2026
  • 19 Time View

পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাজ্যে অনুষ্ঠিত তিনটি নির্বাচনী সভা থেকেই তিনি একই সুরে নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জিকে নিশানা করেন।

মালদা জেলার চাঁচোলের এক জনসভায় রাহুল গান্ধী অভিযোগ করেন, “নরেন্দ্র মোদি নিজেকে দেশভক্ত দাবি করলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাধ্যমে দেশকে বিক্রি করেছেন। তিনি দেশভক্ত নন, দেশদ্রোহী।” তিনি আরও বলেন, সংসদে এ বিষয়ে কথা বললেও বিজেপির কোনো সাংসদ এর বিরুদ্ধে কথা বলেন না।

জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে তিনি দাবি করেন, বর্তমান বিশ্বে তথ্যই সবচেয়ে বড় শক্তি, আর সেই তথ্য বিদেশের কাছে তুলে দিয়ে দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছেন মোদি।

রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে। তিনি বলেন, “আমরা দেশে ঐক্য ও ভ্রাতৃত্ব চাই। ঘৃণা দিয়ে দেশ দুর্বল হয়ে পড়ে।” এ সময় তিনি তার ‘ভারত জোড়ো যাত্রা’র কথাও উল্লেখ করেন।

নির্বাচনী তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়ে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বাদ পড়া ভোটারদের পুনরায় তালিকাভুক্ত করা হবে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি প্রতারণার মাধ্যমে নির্বাচন জিতে।

এদিন বক্তব্যে গৌতম আদানি-এর সঙ্গে সরকারের সম্পর্ক নিয়েও সমালোচনা করেন তিনি। রাহুলের ভাষায়, সরকারের অধিকাংশ সুবিধা আদানি গ্রুপ পাচ্ছে।

অন্যদিকে, একই দিনে হাওড়ার জগৎবল্লভপুরে নির্বাচনী প্রচারে বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। তিনি বলেন, “এত মিথ্যাচার, অত্যাচার ও দুর্নীতির সরকার আগে দেখিনি।” বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে তিনি মন্তব্য করেন, এ দল দেশের জন্য বিপজ্জনক।

নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে তীব্র বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com