August 17, 2026, 4:13 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 67 Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মো. নাদিমুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের যোগদান’ শীর্ষক সংবাদ সম্মেলনে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএইচ আরিফসহ বিভিন্ন পেশার মানুষ এনসিপিতে যোগ দেন। পাশাপাশি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সংগঠনের নেতারাও দলটিতে যুক্ত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সংগঠনের সভাপতি মো. সালমান হোসেন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান জিসান এবং সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম গাজী।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ছাড়াও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, বিএনপির বর্তমান রাজনীতিতে অসন্তোষ তৈরি হচ্ছে, যা তাদের নতুন প্রজন্মের মধ্যেও দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, বিএনপির অনেক শীর্ষ নেতার পরিবারের সদস্যরাও তাদের সঙ্গে যোগাযোগ করছেন এবং ভবিষ্যতে তাদের কেউ কেউ এনসিপিতে যুক্ত হতে পারেন।

তিনি আরও বলেন, সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন হয়নি, যা রাজনৈতিক প্রতারণার শামিল। তার ভাষায়, জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ দীর্ঘদিন টিকে থাকতে পারেনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অবস্থার অবসান না হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে।

আসিফ মাহমুদ আরও মন্তব্য করেন, আঞ্চলিক রাজনীতি নিয়েও শঙ্কা রয়েছে। তবে তিনি প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাই উত্তম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com