October 2, 2026, 4:52 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হতে যাচ্ছেন ৪ জন

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2026
  • 114 Time View

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকা অনুযায়ী, অন্তত চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ক্যাটাগরি–১–এ রংপুর, সিলেট ও রাজশাহী বিভাগের তিনটি পদের জন্য মাত্র তিনজন প্রার্থী থাকায় তাদের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। একইভাবে ক্যাটাগরি–৩–এও একজন মাত্র প্রার্থী থাকায় সেখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

ঢাকা বিভাগেও দুই পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দুটি পদের জন্য তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই–বাছাইয়ের সময় একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তিনি আপিলের সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবক ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত কাগজপত্র জমা না দেওয়ায় ওই মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে এই বিভাগে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে।

 

অন্যদিকে চট্টগ্রাম ও খুলনা বিভাগে পরিচালক পদে একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। বরিশাল বিভাগেও একটি পরিচালক পদে দুইজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন।

ক্যাটাগরি–২–এ ঢাকার মেট্রোপলিটন এলাকার ৭৬টি ক্লাব থেকে মোট ১২ জন পরিচালক নির্বাচিত করা হবে। এই বিভাগে যাচাই–বাছাই শেষে ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া ক্যাটাগরি–৩–এ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থার কাউন্সিলরদের মধ্য থেকে একজন পরিচালক নির্বাচিত হওয়ার কথা থাকলেও একক প্রার্থী থাকায় তার নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত।

সব মিলিয়ে বৈধ মনোনয়ন পাওয়া ৩৩ জনের মধ্য থেকে ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুইজন পরিচালক মনোনয়ন দেবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। প্রার্থীদের তালিকা বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, নতুন পরিচালনা পর্ষদে তুলনামূলক কম অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে সংযুক্ত ব্যক্তিদের উপস্থিতি বেশি থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com