August 17, 2026, 1:16 pm
Title :
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই।

প্রথম নির্বাচনেই সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত তামিমের

Reporter Name
  • Update Time : Sunday, June 7, 2026
  • 63 Time View

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ঘোষণা করা হয় ফলাফল। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

এবারের নির্বাচনে মোট ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচনে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তামিম। তার ঠিক পরেই ৭২ ভোট করে পেয়েছেন সায়েদ ইব্রাহিম ও ইশরাফিল খসরু। ৭০ ভোট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন মাসুদুজ্জামান।

নির্বাচিতদের তালিকায় আরও আছেন ফয়সাল ইয়াসির (৬৮), ফাহিম সিনহা (৬৬), শাহনিয়ান তানিম (৬৬), সাকেফ আহমেদ সালাম (৬৫), আসিফ রাব্বানি (৬৪), ইয়াসির আব্বাস (৬৩), রফিকুল ইসলাম বাবু (৫৩) এবং ডা. মাহবুব শামীম (৪১)।

অন্যদিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পেতে পারেননি কয়েকজন পরিচিত সংগঠক। নির্বাচিতদের ঠিক পরেই ৪০ ভোট পেয়ে অবস্থান করেন বোরহানুল পাপ্পু। আমজাদ হোসেন পেয়েছেন ৩২ ভোট, ফয়জুর রহমান মিতুর ঝুলিতে জমা হয়েছে ২৩ ভোট এবং মেজর ইমরোজ পেয়েছেন ২০ ভোট।

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে নির্বাচনে শীর্ষে থাকা তামিম ইকবালের নেতৃত্বে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পথ আরও সুগম হলো। এখন নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই নির্ধারিত হবে বিসিবির আগামী দিনের নেতৃত্ব কাঠামো।

নির্বাচিত ১২ পরিচালকের ভোট
১. তামিম ইকবাল — ৭৩
২. সায়েদ ইব্রাহিম — ৭২
৩. ইশরাফিল খসরু — ৭২
৪. মাসুদুজ্জামান — ৭০
৫. ফয়সাল ইয়াসির — ৬৮
৬. ফাহিম সিনহা — ৬৬
৭. শাহনিয়ান তানিম — ৬৬
৮. সাকেফ আহমেদ সালাম — ৬৫
৯. আসিফ রাব্বানি — ৬৪
১০. ইয়াসির আব্বাস — ৬৩
১১. রফিকুল ইসলাম বাবু — ৫৩
১২. ডা. মাহবুব শামীম — ৪১

নির্বাচিত হতে না পারা প্রার্থীদের ভোট
বোরহানুল পাপ্পু — ৪০
আমজাদ হোসেন — ৩২
ফয়জুর রহমান মিতু — ২৩
মেজর ইমরোজ — ২০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com