August 17, 2026, 9:13 pm
Title :
খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩

মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব

Reporter Name
  • Update Time : Saturday, June 20, 2026
  • 26 Time View

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী জনসচেতনা বৃদ্ধি ও মাদক নির্মূলের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও মাদক বিরোধীদের রুখে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান।

একই সঙ্গে তারা পুলিশ ও প্রশাসনকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শুক্রবার (১৯ জুন) বিকালে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকার সোয়াইবনগর কামিল মাদরাসা প্রাঙ্গণে আড়পাড়া নাগরিক সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন, মোজাম্মেল হক, শাহিনুর রহমান, জাফরুল ইসলাম, রাজু আহমেদ, হাসানুজ্জামান, হাফিজুল রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ব্যবসায়ী যুব সমাজ এবং দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, মাদকের প্রতিবাদ করায় একজন অবসরপ্রাপ্ত এএসপির ওপর হামলা অত্যন্ত দুঃখজনক।

দীর্ঘদিন ধরে রাজনীতির ছত্রছায়ায় কালীগঞ্জে মাদক ব্যবসা চালিয়ে গেছে। যার বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলেনি।

কিন্তু এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট করে বলতে চাই, মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা থাকতে পারবে না।

তিনি আরো বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে প্রশাসন ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাকে ছাড় দেওয়া হবে না এবং গতকাল অবসর প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের ওপর হামলাকারী মাদক ব্যবসায়ী বিএনপি নেতা মরহুম আয়নাল হাসানের ছেলে শিপলু এবং আড়পাড়ার মরহুম মমিনের ছেলে মিলনকে এলাকায় থাকতে দেওয়া হবে না।

কালীগঞ্জ থানার (ওসি) জেলার হোসেন বলেন, যত বাধা আসুক এবং পুলিশের নামে যতই বদনাম রটাক মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এজন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।

সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক আজ সমাজ, পরিবার ও তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় অভিশাপ।

মাদকের কারণে সামাজিক অপরাধ, পারিবারিক অশান্তি এবং যুব সমাজের নৈতিক অবক্ষয় বেড়ে চলেছে। তাই মাদক নির্মূলে রাজনীতির পরিচয় উর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার মিডিয়া সম্পাদক মো. ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com