August 17, 2026, 9:13 pm
Title :
খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, কিন্তু হাসিনা পালিয়েছেন আরও এক বছর মন্ত্রিপরিষদ সচিব থাকছেন নাসিমুল গনি প্রধানমন্ত্রীর প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছি না পৃথিবীর কোন দেশে দলীয় বিবেচনায় নিয়োগ হয় না, প্রশ্ন রিজভীর শেখ হাসিনা আসুক, বিএনপি এটাই চায়: নিলোফার চৌধুরী মনি ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট ১৮০ দিনের মূল্যায়নের মুখে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা, রদবদল নিয়ে জল্পনা সরকারের দাবি শতভাগ সফলতা না এলেও আন্তরিকতা ছিল শতভাগ খালেদা জিয়ার আদর্শে জনকল্যাণে কাজ করতে হবে: আবু সুফিয়ান হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩

এমপিপুত্র সজীব ডিবি হেফাজতে

Reporter Name
  • Update Time : Monday, June 22, 2026
  • 46 Time View
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

পরে বিকেল ৫টার দিকে তাঁকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সজীবকে আটকের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। 

জানা গেছে, আটক সজীবকে পরে ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা যায়, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিএমপিতে আনা হয়। 

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা।’ নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান কালের কণ্ঠকে বলেন, ‘প্রশাসন যেকোনো সময় যে কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিতে পারে।

আমি নিজে তাকে প্রশাসনের কাছে তুলে দিয়েছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com