October 2, 2026, 5:29 am
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

সংখ্যায় আজকের ম্যাচে মেসি ও আর্জেন্টিনার যত রেকর্ড

Reporter Name
  • Update Time : Tuesday, June 23, 2026
  • 121 Time View

১. বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি গোল মেসির। আজ অস্ট্রিয়ার বিপক্ষে করা জোড়া গোলসহ মেসির গোল এখন ১৮। অদম্য মেসির কাছে হার মেনে দ্বিতীয় স্থানে নেমে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসা (১৬)।

৩. বিশ্বকাপে এখন পর্যন্ত রেকর্ড ৩টি পেনাল্টি মিস করেছেন মেসি। আজকের আগে ঘানার সাবেক স্ট্রাইকার আসমোয়াহ জিয়ানের সঙ্গে সমান ২টি পেনাল্টি মিস করেছিলেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করায় এককভাবে অনাকাঙ্খিত রেকর্ডটি মেসির নামের পাশে বসল।

৫. মেসির পেনাল্টি মিসের পর বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ড এখন আর্জেন্টিনার। টাইব্রেকার বাদে আর্জেন্টিনার খেলোয়াড়রা মোট পাঁচবার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন। এ তালিকায় তাদের পরেই আছে মেক্সিকো, ব্রাজিল, সুইডেন, পোল্যান্ড, ইতালি ও ঘানা—প্রতিটি দলেরই পেনাল্টি মিস তিনটি করে।

৫. বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ শেষে অন্তত ৫ গোল করা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় এবার জায়গা করে নিয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে ২০২৬ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫। বিশ্বকাপ ইতিহাসে এর আগে মাত্র চারজন ফুটবলার টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ শেষে অন্তত ৫ গোলের দেখা পেয়েছিলেন।

৫. ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম পাঁচ গোলই এসেছে মেসির পা থেকে। বিশ্বকাপ ইতিহাসে এর আগে এমন কীর্তি গড়েছিলেন রাশিয়ার ওলেগ সালেঙ্গোর। ১৯৯৪ বিশ্বকাপে রাশিয়ার প্রথম পাঁচ গোলের সবগুলো গোল তার।

৬. টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করে ইতিহাসের অন্যতম বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন মেসি। ইন্টার মায়ামি তারকা এখন বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে গোল করার রেকর্ডে যৌথভাবে শীর্ষে। এর আগে এই কীর্তি গড়েছিল ফরাসি কিংবদন্তি জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি জেয়ারজিনহো।

৭. অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও নতুন এক রেকর্ডের মালিক হয়েছেন মেসি। টাইব্রেকার বাদে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ৭টি পেনাল্টি নেওয়ার কীর্তি এখন তার। এর মধ্যে ৪টিতে গোল করেছেন, আর ৩টি মিস করেছেন। ৬টি পেনাল্টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন হ্যারি কেইন।

১০. অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে বিশ্বকাপে ১০টি ভিন্ন ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলদাতার কৃতিত্ব দেখালেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে আর কোনো ফুটবলার এত বেশি ম্যাচে নিজের দলের স্কোরিংয়ের সূচনা করতে পারেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com