August 17, 2026, 3:40 pm
Title :
ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

এটা আমার শেষ বিশ্বকাপ, চলুন উপভোগ করি: রোনালদো

Reporter Name
  • Update Time : Monday, July 6, 2026
  • 55 Time View

চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ, এমনটাই স্বীকার করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলছেন তিনি। সোমবার ডালাসে শেষ ষোলোর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। চলুন, উপভোগ করি।’

সংবাদমাধ্যমের সঙ্গে এই আলাপচারিতাটা ছিল বেশ উত্তপ্ত। রোনালদো সাংবাদিকদের উদ্দেশে বলেন, তাদের অনেকেই তাকে ‘পছন্দ করেন না’।

শেষ বত্রিশের নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতে পর্তুগাল। সেই ম্যাচে পুরো সময় রোনালদোকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত ৮১ মিনিটে মাঠ ছাড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেছিলেন রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। তখন তিনি বলেন, ‘এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কথা বলা জরুরি নয়। এটা নিয়ে আমি পরে কথা বলব… জেতা বা হারার পর পরিবারের সঙ্গে কথা বলার সময় পাব, এরপর নিজের মতো করেই সিদ্ধান্ত নেব। হুট করে কোনো সিদ্ধান্ত এখন আর নিই না, এখন সবকিছু ঠান্ডা মাথায় ভাবি। আপাতত আজকের দিনটা উপভোগ করাই আসল কথা।’

ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের হয়ে ছয়বার চ্যাম্পিয়নস লিগ জেতা রোনালদোর সংগ্রহে আছে অসংখ্য শিরোপা। তবে বিশ্বকাপ শিরোপাটাই এখনো তার অধরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com