August 17, 2026, 3:23 pm
Title :
শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না

আর্জেন্টিনাকে বহিষ্কারের পিটিশন, ৯৫ লাখের বেশি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : Wednesday, July 15, 2026
  • 36 Time View

বিশ্বকাপে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি উঠেছে। এতে করা একটি অনলাইন পিটিশনে ৯৫ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই পিটিশন ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

তবে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, ভিএআরের যুগে কোনো দলকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেওয়া কার্যত অসম্ভব।

আর্জেন্টিনা আউট ডটকম এ প্রকাশিত পিটিশনে অভিযোগ করা হয়েছে, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং অধিনায়ক লিওনেল মেসির প্রতি পক্ষপাত দেখাচ্ছেন।

সেখানে বলা হয়েছে, ‘বিজয়ী যদি আগেই নির্ধারিত থাকে, তাহলে অন্য দলগুলো কেন প্রতিযোগিতা করবে? আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কার করে সবাইকে সমান সুযোগ দিন।’

এই বিতর্কের সূত্রপাত শেষ ষোলোর আর্জেন্টিনা-মিশর ম্যাচকে ঘিরে। ওই ম্যাচে প্রথমার্ধে মেসির পেনাল্টি মিস এবং ২-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ ১৩ মিনিটে তিন গোল করে নাটকীয় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ম্যাচ শেষে ক্ষোভে ফেটে পড়ে মিশর। তাদের অভিযোগ, ভিএআরের মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা হলেও আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে মোহাম্মদ সালাহর ওপর হওয়া ফাউলের ঘটনা পর্যালোচনা করা হয়নি। মিশরের দাবি, ওই গোল বাতিল করে তাদের পেনাল্টি দেওয়া উচিত ছিল।

ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান সরাসরি ফিফার সমালোচনা করেন, ‘আমি পরিণতির কথা না ভেবেই বলছি—এটি সাজানো ম্যাচ। যদি আর্জেন্টিনাকেই জেতাতে হয়, তাহলে অন্য দলগুলোকে বিশ্বকাপে আনার দরকার কী? ফিফা শুধু মেসিকে টুর্নামেন্টে রাখতে চায়। তারা ‘ফেয়ার প্লে’র কথা বলে, কিন্তু আমরা মাঠে তার কোনো প্রমাণ দেখিনি।‘

তবে কোয়ার্টার ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ উড়িয়ে দেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘১৯৮৬ সালেও বলা হয়েছিল আর্জেন্টিনা অন্যায্য সুবিধা পাচ্ছে। আমাদের জন্য এসব নতুন নয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com