August 17, 2026, 3:23 pm
Title :
শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা? শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না

আর্জেন্টিনাকে আবার বিশ্বকাপের ফাইনালে তুলে ভাষা হারিয়ে ফেলেছেন স্কালোনি

Reporter Name
  • Update Time : Thursday, July 16, 2026
  • 22 Time View
ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে আবার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আটলান্টায় মাত্র সাত মিনিটের ব্যবধানে লিওনেল মেসির জোড়া অ্যাসিস্টে গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

ম্যাচ শেষে আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বললেন, ‘আমি ভাষাহীন। আমাদের দেশ ও মানুষের জন্য এটি বিশাল আনন্দের মুহূর্ত। এই অসাধারণ দলটিকে দেখে আমি মুগ্ধ। আমরা অবশ্যই শিরোপা জেতার চেষ্টা করব।

কিন্তু আজকের ম্যাচের পর কথা বলাটাই কঠিন হয়ে যাচ্ছে।’ 

এরপর খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়ে স্কালোনি বললেন, ‘মানুষের পক্ষে বোঝা কঠিন, আমাদের খেলোয়াড়রা মাঠে কী অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে। আমরা অনন্য। এই কথা আমি অহংকার করে বলছি না।

’ 

‘শেষ মুহূর্ত পর্যন্ত সবটুকু উজাড় করে দেওয়ার মর্যাদা এই জার্সির প্রাপ্য, কোনো কিছুই জমিয়ে রাখা উচিত নয়। আমাদের খেলোয়াড়রা আবারো প্রমাণ করেছে যে, সাধারণ মানুষের মতোই তারাও এই জার্সির টান মনে-প্রাণে অনুভব করে’—যোগ করেন স্কালোনি।

নিউ জার্সিতে আগামী রবিবার রাতে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com