August 17, 2026, 9:20 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

ফুটবল উন্মাদনায় সমর্থকদের উল্লাস

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 54 Time View

চারিদিকে বাঁশি আর ভুভুজেলার ধ্বনি, ক্ষণে ক্ষণে আতশবাজি; স্লোগানে, চিৎকারে আর হর্ষধ্বনিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন হয়ে উঠেছে উন্মাতাল। মিছিল, শোডাউনের ডামাডোলে ফুটবল প্রেমীরা বাঁধনহারা উৎসবে আত্মহারা। রোববার রাতে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে ভক্তদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে উন্মাদনা।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠ, হলপাড়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, জগন্নাথ হলের মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করেছে ছাত্রদল। এ ছাড়া ভিসি চত্বরে ডাকসুর উদ্যোগে একটি পর্দা লাগানো হয়েছে। বড় পর্দায় খেলা দেখতে বিকেল থেকে ক্যাম্পাসে জড়ো হওয়া শুরু করেন সমর্থকরা। এ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণ রাখতে প্রবেশ সীমিত করেছে, তবুও নিরাপত্তা দেয়াল ভেঙ্গে ক্যাম্পাস লোকারণ্য হয়ে পড়েছে।

শোডাউন নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে ঘুরতে থাকেন সমর্থকরা। মধ্যরাত অবধি আর্জেন্টিনার পতাকাসহ ক্যাম্পাসের সড়কে শোডাউন দিতে দেখা যায় আরেকদল সমর্থকদের। অনেকে বাজাচ্ছিলেন ভুভুজেলা, অনেকে স্পেনের জার্সি পরিহিত ছিলেন।

রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে আর্জেন্টিনার বড় আকারের একটি পতাকা উড়িয়ে আর্জেন্টিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকেন অনেকে। ভুভুজেলার শব্দে তাঁরা কাঁপিয়ে তোলেন পুরো টিএসসি এলাকা। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সঙ্গে যোগ দিতে থাকেন আরও অনেক সমর্থক। একদল বিভিন্ন স্থানে আতশবাজি ফোটান।

এদিন খেলা দেখতে সন্ধ্যা থেকেই টিএসসি এলাকা ও মুহসীন হলের মাঠে জড়ো হতে শুরু করেন সমর্থকরা। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা নানা শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেন।

তাঁদের অনেকের গায়ে ছিল পছন্দের দলের জার্সি, কারো হাতে পতাকা, কারো আবার রঙিন ভুভুজেলা। কেউ এসেছেন সপরিবার, কেউ কেউ বন্ধুদের নিয়ে। এখানে নারী-পুরুষ, যুবক-যুবতী, তরুণ-তরুণী, মধ্যবয়স্ক-সব পর্যায়ের মানুষই ছিলেন। আর্জেন্টিনার জার্সি গায়ে মা–বাবার সঙ্গে এসেছেন শিশুরাও। হাজারো মানুষের সমাগমে লোকে লোকারণ্য হয়ে ওঠে টিএসসিসহ ক্যাম্পাস এলাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, বড় পর্দায় হাজারো মানুষের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল দেখা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। যদিও প্রশাসন বহিরাগত নিয়ন্ত্রণ করতে পারেনি। খেলার প্রতিটি মুহূর্তে পুরো ক্যাম্পাস যেন একসঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ছিল।

খেলা দেখতে আসা নওরীণ ইসলাম বলেন, ফাইনাল ম্যাচ বড় পর্দায় সবার সাথে দেখতে এসেছি, সবার সাথে আনন্দে খেলা উপভোগ করব। অনেকদিন পর এমন সুযোগ আসে। আমার প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে। লিওনেল মেসির জাদুতে আমরা জিতব।

প্রাক্তন শিক্ষার্থী আরিফুল কবির বলেন, বিশ্বকাপের উন্মাদনা ক্যাম্পাসে ভিন্নরকম। বড় পর্দায় এত মানুষের একসঙ্গে খেলা দেখার আনন্দ অন্যরকম। তাই ক্যাম্পাসে খেলা দেখতে এসেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com