August 17, 2026, 7:41 am
Title :
সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি

বিশ্বকাপ ফাইনালে ‘ডায়নামাইট’ গানে মাতাল বিটিএস

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 32 Time View

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো-তে নিজেদের দুর্দান্ত পারফরম্যান্সে গ্যালারি মাতিয়েছে বিশ্বখ্যাত দক্ষিণ কোরীয় পপ ব্যান্ড বিটিএস। রবিবার (১৯ জুলাই) এই আসরের দ্বিতীয় হাফটাইমের প্রধান আকর্ষণ হিসেবে লাল, সাদা ও কালো রঙের চোখধাঁধানো পোশাকে মাঠে নেমে নিজেদের ২০২০ সালের সুপারহিট গান ‘ডায়নামাইট’ পরিবেশন করে বিশ্বজয়ী এই সপ্তকদল।

আগে থেকে কোনো পূর্ব ঘোষণা না থাকলেও, বিশ্বমঞ্চের জন্য বিটিএস তাদের প্রথম বিলবোর্ড হট ১০০ চার্টের শীর্ষ গানটিকেই বেছে নেয়। ম্যাডোনার জমকালো প্রবেশের পর বিটিএস মাঠে নামেন; এরপর পর্যায়ক্রমে জাস্টিন বিবার ও নাইজেরিয়ান শিল্পী বার্না বয়কে সঙ্গে নিয়ে শাকিরা তাদের ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষভাগে কোল্ডপ্লে ব্যান্ডের লেখা ও ক্রিস মার্টিনের নেতৃত্বাধীন বিশেষ গান ‘উই ডান্স’-এর মাধ্যমে ম্যাডোনা, বিটিএস, বিবার ও শাকিরা একসঙ্গে মাঠে ফিরে এক অভূতপূর্ব আবহের সৃষ্টি করেন।

গ্লোবাল সিটিজেন দ্বারা প্রযোজিত এই হাফটাইম শো-তে কোল্ডপ্লের পাশাপাশি উপস্থিত ছিলেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনাল্ডো ও রোনালদিনহো এবং জনপ্রিয় সিরিজ ‘টেড ল্যাসো’র অভিনেতারা।

পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ করা এবং শিশুদের শিক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক শো থেকে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষার জন্য গঠিত ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ ইতিমধ্যে ৬০ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com