August 17, 2026, 4:51 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

মানিকগঞ্জে বেসরকারি খাতে প্রথম আইসিইউ সেবা চালু

Reporter Name
  • Update Time : Saturday, August 1, 2026
  • 37 Time View

মানিকগঞ্জে বেসরকারি খাতে প্রথমবারের মতো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) শহরের মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চার শয্যাবিশিষ্ট আইসিইউ বিভাগের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

আফরোজা খানম রিতা বলেন, মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর অন্যতম স্বপ্ন ছিল মানিকগঞ্জের মানুষকে নিজ জেলায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, যাতে গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়।

তিনি বলেন, বাবার মৃত্যুর পরও সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আইসিইউ সেবা চালু করা হয়েছে।

মন্ত্রী বলেন, একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হলো আইসিইউ। প্রাথমিকভাবে চারটি শয্যা নিয়ে সেবা শুরু হলেও ভবিষ্যতে রোগীর চাহিদা অনুযায়ী শয্যা সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন এবং মানিকগঞ্জে ধাপে ধাপে আরও বিশেষায়িত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।

তিনি উপস্থিত সবার কাছে তার বাবার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চান। একই সঙ্গে বাবার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

এর আগে মরহুম হারুনুর রশীদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্যরা। পরে মুন্নু হাসপাতাল, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com