August 8, 2026, 5:37 am
Title :
জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় ৭ সদস্যের কমিটি পর্নোগ্রাফি ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলেসহ ৫ জন কারাগারে বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, ৭ নারী আটক বন্যায় গৃহহারাদের জন্য ৫০০ ঘর বানাচ্ছেন সালমান খান সেউতা সংকট: কেন অনিয়মিত অভিবাসনকে ধর্মীয় রূপ দেওয়া হচ্ছে? বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট, যা লিখলেন আসিফ আকবর ৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড ব্রহ্মপুত্র নদ থেকে তরুণের পা বাঁধা মরদেহ উদ্ধার

বন্ধ ও সচল কারখানায় চীনা বিনিয়োগে বিজিএমইএর বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : Wednesday, August 5, 2026
  • 11 Time View

দেশের তৈরি পোশাক শিল্পে নতুন গতি সঞ্চার করতে চীনা বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই পরিকল্পনার অংশ হিসেবে দেশের সচল ও বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে বিদেশি মূলধন, উন্নত প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা যুক্ত করতে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও চীনা বিনিয়োগকারীদের মধ্যে একটি সমন্বিত ব্যবসায়িক যোগসূত্র তৈরি করা হবে।

রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওকাইব)-এর সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কৌশলগত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, আগ্রহী কারখানা মালিকদের কারখানার আয়তন, বর্তমান অবস্থা ও কাঙ্ক্ষিত অংশীদারিত্বের ধরনসহ বিস্তারিত তথ্য বিজিএমইএর ইমেইলে পাঠাতে হবে। পরবর্তীতে এই তথ্য যাচাই-বাছাই করে তা চীনা বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করা হবে, যা দেশের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প ও রপ্তানি সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com