সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিরোধী দলগুলো একের পর এক হঠকারী ও নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি পালন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপি যদি রাজনৈতিকভাবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে, তবে তাদের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপিকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।তিনি আরও বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই। দেশের বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলগুলোর উচিত ধ্বংসাত্মক পথ পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসা। সরকার উৎখাতের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসন ও জনগণ সজাগ রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিরোধী দলগুলো একের পর এক হঠকারী ও নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি পালন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। তিনি স্পষ্ট করে বলেছেন, বিএনপি যদি রাজনৈতিকভাবে নিজেদের অস্তিত্ব সংকটে পড়ে, তবে তাদের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপিকেও একই পরিণতির মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই। দেশের বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে বিরোধী দলগুলোর উচিত ধ্বংসাত্মক পথ পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসা। সরকার উৎখাতের যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রশাসন ও জনগণ সজাগ রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।