August 10, 2026, 10:52 am

বাহাদুর শাহ পার্কে অননুমোদিত বাণিজ্যিক মেলা উচ্ছেদে আলটিমেটাম

Reporter Name
  • Update Time : Monday, August 10, 2026
  • 6 Time View

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য পুনরুদ্ধার করতে উদ্যোগী হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই অংশ হিসেবে রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে পার্ক এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মূলত পার্কে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে দেখা যায়, বৃক্ষমেলার অনুমতি নিয়ে পার্কের ভেতর নিয়মবহির্ভূতভাবে বাণিজ্যিক মেলার দোকান ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছে। এতে পার্কে আসা দর্শনার্থীদের হাঁটাচলায় বিঘ্ন ঘটছে। এই অননুমোদিত স্থাপনাগুলো সরিয়ে নিতে আয়োজকদের আজ রাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট সরিয়ে না নিলে সোমবার কঠোর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com