August 11, 2026, 1:49 am
Title :
ধানমন্ডিতে উপড়ে পড়লো গাছ, দুমড়েমুচড়ে গেলো ৩ প্রাইভেটকার শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্ক, ফেসবুক পোস্টে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার অঙ্গীকারে ঢাবিতে ছাত্রদলের শোভাযাত্রা আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ: কৃষিমন্ত্রী স্ত্রীসহ সৌরভ গাঙ্গুলিকে খুনের হুমকি দিয়ে বাড়িতে চিঠি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান ‘আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’ নামের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ জোড়া লাগা যমজ শিশুর চিকিৎসা হবে সরকারি খরচে: স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন ‘শিক্ষক নিয়োগ নিয়ে সিদ্ধান্ত হয়নি’ দাবি মন্ত্রীর, নথিপত্রে ভিন্নকথা

ডিএমপির মতিঝিল বিভাগে অভিযান, একদিনেই গ্রেফতার ৮৫

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 2 Time View

রাজধানীর মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত রোববার (৯ আগস্ট) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত তল্লাশিতে মোট ৮৫ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানায় ১৫ জন, শাহজাহানপুরে ২১ জন, খিলগাঁওয়ে ১২ জন, রামপুরায় ৬ জন, মুগদায় ১১ জন, মতিঝিলে ৭ জন এবং সবুজবাগ থানায় ১৩ জনকে আটক করা হয়। নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com