August 17, 2026, 3:38 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

বন্ধ ৩ সরকারি পাটকল চালু করতে চুক্তি, হবে সাড়ে ১১ হাজার কর্মসংস্থান

Reporter Name
  • Update Time : Tuesday, August 11, 2026
  • 15 Time View

দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা তিনটি সরকারি পাটকল পুনরায় সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বেসরকারি প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের সঙ্গে ইজারা চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)। এই চুক্তির আওতায় সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস, খুলনার স্টার জুট মিলস এবং প্লাটিনাম জুবিলী জুট মিলস বেসরকারি ব্যবস্থাপনায় নতুন করে যাত্রা শুরু করবে।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে প্রায় ৬১৯ কোটি টাকার বিনিয়োগ আসবে এবং ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সংশ্লিষ্টদের মতে, মিলগুলো পুরোপুরি উৎপাদনে ফিরলে বছরে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকার টার্নওভার সম্ভব হবে। এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ সিরাজগঞ্জের জাতীয় ও খুলনার স্টার জুট মিল এবং হ্যামকো গ্রুপ খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিল পরিচালনার দায়িত্ব পেয়েছে।

উল্লেখ্য, বিজেএমসির আওতাধীন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টিকে ইজারার ভিত্তিতে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৪টি মিলের ইজারা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নয়টি মিলে উৎপাদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের পাটশিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com