October 1, 2026, 8:00 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেটের লাইসেন্স পেলো বাংলালিংকের নিও পিএসপি

Reporter Name
  • Update Time : Wednesday, August 12, 2026
  • 56 Time View

দেশের ডিজিটাল আর্থিক সেবা খাতের পরিধি আরও বিস্তৃত করতে মোবাইল অপারেটর বাংলালিংকের সহযোগী প্রতিষ্ঠান ‘নিও পিএসপি লিমিটেড’-কে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪ অনুযায়ী নির্দিষ্ট শর্তাবলি মেনে প্রতিষ্ঠানটি এখন দেশজুড়ে ই-ওয়ালেট ও অনলাইন পেমেন্ট সেবা পরিচালনা করতে পারবে।

এই নতুন অনুমোদনের ফলে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত পিএসপি বা ই-ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠানের মোট সংখ্যা দাঁড়াল ১০টিতে। এর আগে আইপে সিস্টেমস, ডি মানি এবং সেবা ফিনটেকের মতো প্রতিষ্ঠানগুলো একই ধরনের লাইসেন্স পেয়েছে। ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করা এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর আর্থিক কাঠামোর অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগেরই অংশ হিসেবে নিও পিএসপি-কে এই লাইসেন্স দেওয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com