August 17, 2026, 4:08 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

সচিবালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সমালোচনায় জামায়াত

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 24 Time View

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এস এম হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে এমন নজির নেই যেখানে সচিবালয়ের মতো নির্বাহী প্রশাসনিক ভবনে কোনো রাজনৈতিক দলের শীর্ষ ফোরামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে কীভাবে মূল্যায়ন করে, তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।

একইসঙ্গে বিএনপির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও কড়া সমালোচনা করেছেন জামায়াতের এই নেতা। তিনি মন্তব্য করেন, যোগ্য প্রার্থী নির্বাচনে বিএনপির ব্যর্থতা তাদের রাজনৈতিক দীনতাকে স্পষ্ট করছে। নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আযাদ আরও বলেন, বিএনপি পরিবর্তনের দাবি করলেও প্রকৃতপক্ষে তারা কোনো পরিবর্তন চায় না, যা তাদের মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য থেকেই স্পষ্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com