August 17, 2026, 4:08 pm
Title :
আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত

সরকারি কার্যালয়ে তালা ঝোলানো নিয়ে বিএনপি-প্রশাসন টানাপোড়েন

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 23 Time View

গাইবান্ধার সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির জন্য কর্মী নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সমাজসেবা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তারা কার্যালয় দুটির প্রধান ফটক বন্ধ করে দেন, যার ফলে উপজেলা কমপ্লেক্সের আওতাধীন একাধিক দপ্তরের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয়। নিয়োগের ফলাফল বাতিল ও কর্মকর্তাদের অপসারণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

তবে বুধবার সকালে কার্যালয় দুটির তালা খোলা অবস্থায় পাওয়া যায়। কে বা কারা এই তালা ভেঙেছে তা নিয়ে অস্পষ্টতা থাকায় প্রশাসন ও বিএনপি নেতাদের মধ্যে নতুন করে উত্তেজনা ও টানাপোড়েন তৈরি হয়েছে। বিএনপি নেতাদের দাবি, অনিয়মের সুরাহা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অন্যদিকে ইউএনও ঈফফাত জাহান তুলি অভিযোগ নাকচ করে জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ সম্পন্ন হয়েছে এবং সরকারি অফিস আইন অনুযায়ী পরিচালনা করা হবে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com