October 1, 2026, 8:05 pm
Title :
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনীতির পক্ষে ইরান প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী জাতিসঙ্ঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাফেজদের ‘নেক্সাস’ উপহার! নেপথ্যে কারা? পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের অষ্টম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত দর্জি থেকে ফ্রিল্যান্সার, প্রশিক্ষণ থেকে উদ্যোক্তা—তরুণদের সাফল্যের অনুপ্রেরণাদায়ী গল্প প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৯০ হাজার টাকা শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার আসামিরা ট্রাইব্যুনালে

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 67 Time View

প্রতিকূল আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় টার্মিনালে অবস্থানরত কার্গোটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের প্রাপ্যতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বর্তমানে কেবল এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল।

গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আবাসিক গ্রাহকরা রান্নার কাজে চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক এলাকায় দিনের দীর্ঘ সময় চুলায় গ্যাসের চাপ থাকছে না। একই সঙ্গে শিল্প-কারখানায় গ্যাস সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রগুলোতে জ্বালানি ঘাটতি তৈরি হওয়ায় লোডশেডিংয়ের পরিমাণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সামিটের সরবরাহ ব্যবস্থা পুনরায় সচল না হওয়া পর্যন্ত এই সংকট পরিস্থিতির উন্নতির সম্ভাবনা ক্ষীণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com