August 14, 2026, 11:43 pm
Title :
বিএনপি প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে এসেছে লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি জবাবদিহি নিশ্চিত না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ, জানালেন জয়সওয়াল ‘বিদায়ী সাক্ষাৎ’ ঘিরে জল্পনা, আজই কি আসছে ছাত্রদলের নতুন কমিটি? নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রাসেল

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 7 Time View

মায়ের শেষ বিদায়ে অংশ নিতে পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেলকে চার ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রাসেল বর্তমানে একটি মামলায় কারাবন্দি রয়েছেন। মানবিক দিক বিবেচনা করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নির্দেশনায় তাকে এই সাময়িক মুক্তি দেওয়া হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি পাহারায় তিনি নিজের বাড়িতে পৌঁছান। এর আগে গত বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে তার মা নূরজাহান রেখা মারা যান। শুক্রবার সকাল ১০টায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাসেলকে পুনরায় পাবনা জেলা কারাগারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com