August 15, 2026, 12:25 am

লোডশেডিংয়ের প্রতিবাদে হারিকেন মিছিল

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 3 Time View

বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি সংকটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছানোর প্রতিবাদে বরিশালে অভিনব কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার বিকেলে নগরীর সদর রোডে শহীদ মিনারের সামনে সংগঠনটির জেলা ও মহানগর শাখার উদ্যোগে ‘হারিকেন মিছিল’ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, অতিরিক্ত লোডশেডিং এবং ভুতুড়ে বিদ্যুৎ বিলের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। জ্বালানি ও বিদ্যুৎ খাত সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়ে তারা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই সেবাগুলো বেসরকারি সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার কারণেই জনদুর্ভোগ বেড়েই চলেছে। এছাড়াও, বিদ্যমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

উক্ত প্রতিবাদ কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা, কাজী মো. আবু যাঈদ, সায়েম ইবনে আলম এবং সিরাজুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com