August 17, 2026, 4:34 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 9 Time View

সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শামীমুল হাসান নামের স্থানীয় এক বিএনপি নেতা বাদী হয়ে এই মামলাটি করেছেন। এতে ১৫ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত শনিবার সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে একটি মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্যের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এতে সংসদ সদস্য শারীরিকভাবে অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর এমপি আয়নুল হক এই ঘটনার জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী করলেও জেলা জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে ঘটনার নিন্দা জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com