August 17, 2026, 4:01 am
Title :
শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : Sunday, August 16, 2026
  • 6 Time View

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি গোপন বৈঠক থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) বিকেলে মনসুরাবাদ এলাকার ‘রয়েল টাচ’ নামক একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ১৫ আগস্ট উপলক্ষে ওই ভবনের পঞ্চম তলায় তারা একত্রিত হয়েছিলেন বলে জানা গেছে।

আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় কৃষক লীগ, যুব মহিলা লীগ এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা রয়েছেন। উল্লেখযোগ্যদের মধ্যে অ্যাডভোকেট উম্মে হাবিবা, কামেলা খানম রুপা, ইস্কান্দার মির্জা এবং শুভ আইচসহ মোট ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানের পর তাদের থানায় নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com