ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য
Reporter Name
Update Time :
Thursday, August 20, 2026
4 Time View
ছাত্রীদের দ্বীনি জ্ঞান অর্জনে আরও অধ্যবসায়ী হতে হবে: ইআবি উপাচার্য
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান নারী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর আরমানিটোলায় অবস্থিত ঢাকা মাহমুদা খাতুন মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।মাদরাসাটি পরিদর্শনের সময় উপাচার্য শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের সার্বিক খোঁজখবর নেন এবং মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নৈতিক শিক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি...
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান নারী শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আরও মনোযোগী ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার রাজধানীর আরমানিটোলায় অবস্থিত ঢাকা মাহমুদা খাতুন মহিলা কামিল (মাস্টার্স) মাদরাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তাগিদ দেন।
মাদরাসাটি পরিদর্শনের সময় উপাচার্য শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের সার্বিক খোঁজখবর নেন এবং মানোন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি নৈতিক শিক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।