August 23, 2026, 2:07 am

ঢাকায় এক দেশের দূতাবাসে ই-মেইলে হামলার হুমকি, নিরাপত্তা জোরদার

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 4 Time View

রাজধানী ঢাকায় অবস্থিত একটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হামলার হুমকি দেওয়ায় শহরজুড়ে কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত বুধবার রাতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর পাঠানো ই-মেইলে এই হুমকি পাওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাস থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও পুলিশ সদর দপ্তরকে অবহিত করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারিধারায় অবস্থিত ওই দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে হুমকি প্রদানকারী উগ্রবাদী গোষ্ঠীটিকে চিহ্নিত করার প্রক্রিয়া ও নিরাপত্তার কৌশল নিয়ে আলোচনা করা হয়। সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিন জানিয়েছেন, এটি কোনো ভিত্তিহীন স্ক্যাম মেইল কি না তাও যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে হুমকিদাতাদের অবস্থান শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং কূটনৈতিক জোনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com