August 23, 2026, 12:26 pm
Title :
বঙ্গভবনে প্রবেশ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ প্রতিটি ক্ষেত্রে সরকারের কাজের জবাবদিহিতা থাকবে: রিজভী সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেড ক্রিসেন্টের অভিনন্দন ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে ঢাকা বোর্ডে এইচএসসির ১৩ জুলাইয়ের পরীক্ষা সোমবার, কেন্দ্র বদরুন্নেসা বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষে চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুর ট্রাইব্যুনালে

Reporter Name
  • Update Time : Sunday, August 23, 2026
  • 5 Time View

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম ও হত্যার দায়ে অভিযুক্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়, যেখানে আজ তার বিরুদ্ধে আনা অভিযোগের শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত ২১ জুন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইলিয়াস আলী অপহরণের ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। এরপর ২৬ জুলাই সামরিক বাহিনীর বিশেষ শাখা তাকে আটক করে। তৎকালীন র‌্যাব গোয়েন্দা শাখায় দায়িত্বরত সাইফুরের বিরুদ্ধে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী থেকে ইলিয়াস আলী ও তার চালক নিখোঁজ হন, যা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের অন্যতম আলোচিত গুমের ঘটনা হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com