August 17, 2026, 3:31 am
Title :
তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন এমপি আয়নুল হকের ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার ডেমরার একটি বাড়িতে বোমাসদৃশ বস্তুর সন্ধান যুক্তরাষ্ট্রে ওষুধের দাম কমলো ৬০ বছরে সর্বোচ্চ, কৃতিত্ব কার?

১৮ দিন পর হাসপাতাল ছাড়লেন নুর

Reporter Name
  • Update Time : Monday, September 15, 2025
  • 156 Time View

রাজধানীর কাকরাইলে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন চিকিৎসা নেয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ছেড়েছেন।
হুইল চেয়ারে ঢামেক ছাড়েন নুরুল হক নুর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ছাড়েন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি জানান, নুরুল হক নুরের শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আজ ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্য রওনা হয়েছেন।হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে নুর বলেন, এখনও পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর দেশের বাইরের কোনো হাসপাতালে চিকিৎসা নেব।

স্বজনরা জানান, নুরকে রামপুরা মহানগর প্রজেক্ট এলাকার বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে, নুরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত। ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের। পরদিন সকালে নুরের জ্ঞান ফেরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com