August 17, 2026, 5:59 pm
Title :
মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম আমরা হানিমুন পিরিয়ডটা শেষ করেছি, এ সময়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছি দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা

বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নয় : কফিল উদ্দিন

Reporter Name
  • Update Time : Wednesday, November 5, 2025
  • 87 Time View

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদলের ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রতিশোধপরায়ণ নইবিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় আমাদের ঘরে থাকতে দেওয়া হয়নি

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়েছে, জুলুম-নির্যাতন করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা কারো বাড়িঘর ভাঙচুর করিনি, কারো ওপর অত্যাচার-নির্যাতন করিনি। বিএনপি প্রতিহিংসা-প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর উত্তরখানের কাঁচকুড়া বাজার এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় মনোনয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে কফিল উদ্দিন বলেন, আমি এমপি হলে এলাকার সকল উন্নয়নমূলক কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাব। রাস্তা-ঘাট সংস্কার থেকে শুরু করে কর্মসংস্থান প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন হবে।

উঠান বৈঠকটিতে সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি আয়নাল মেম্বার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com