August 17, 2026, 4:56 am
Title :
আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’ তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলা যাবে না: হাইকোর্ট নরসিংদী জেল ভেঙে পালানো জঙ্গি জুয়েল বোমাসহ গ্রেফতার মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী ধানমন্ডির গণ্ডি পেরিয়ে বিশ্বজুড়ে ছায়ানটের সংগীত শিক্ষা এক সপ্তাহে ডলারের দাম কমেছে ১ টাকার বেশি প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ দেশ: সংস্কৃতিমন্ত্রী অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে ডিএসসিসি প্রশাসকের আকস্মিক পরিদর্শন

মহিলা যুবলীগ সদস্যসহ আ.লীগ সভাপতি আপত্তিকর অবস্থায় গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 135 Time View

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে মহিলা যুবলীগের এক সদস্যকেও।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ সভাপতির নাম মো. ফারুক হোসেন। তিনি বোমা ফারুক নামেও পরিচিত। মহিলা যুবলীগের সেই সদস্যের নাম নাসরিন। তিনি শ্রমিক লীগ নেতা ফিরোজ শেখের মেয়ে। ফরিদপুর জেলার লক্ষীপুরের বাসিন্দা তিনি।

ফরিদপুর জেলার সদর থানা এলাকাধীন নির্জন একটি বাসা হতে মহিলা যুবলীগ সদস্যসহ আপত্তিকর অবস্থায় পাওয়া যায় ফারুককে। তাকে ফরিদপুর জেলা পুলিশ ১০ নভেম্বর রাত ৯টায় গ্ৰেফতার করে।

বর্তমানে সদর থানায় ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। কোতোয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি।

এদিকে পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবদুল মাবুদ জানান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ অস্থিরতা তৈরি করলে, কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com