August 17, 2026, 1:18 pm
Title :
শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সৌরবিদ্যুৎ ছাড়া ই-রিকশা চার্জে জরিমানা, নিবন্ধন-নবায়ন হবে না স্থানীয় নির্বাচনে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন: মীর শাহে আলম ছয় মাসে খুব একটা সন্তুষ্ট নই, কাজ দৃশ্যমান হতে সময় লাগবে চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম রাষ্ট্র সংস্কারের কতটা বাস্তবায়ন হলো মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালামের আপিল গ্রহণের শুনানি ৩১ আগস্ট ১৮০ দিনে কতটা এগোল বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি, ঝুলে আছে কত জনগণের অর্থ লোপাট যেন বন্ধ করা যায় সর্বাত্মক চেষ্টা করছি রাজনীতির জমিদারি প্রথা ভেঙ্গে নিরাপদ ক্যাম্পাস চাই।

জাতীয় যুবশক্তির আহ্বায়ক: জুলাই সনদে রাষ্ট্রপতির স্বাক্ষর লজ্জার, এই কলঙ্কের দায় বিএনপির

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 104 Time View

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর করা বাংলাদেশের জন্য লজ্জার। এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির বলে মন্তব্য করেছেন এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অপতৎপরতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে শতাধিক মোটরবাইকের মাধ্যমে ‌‘যুব প্রতিরোধ টহল’ কর্মসূচিতে একথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষর করা বাংলাদেশের জন্য লজ্জার। এই কলঙ্কের দায় একমাত্র বিএনপির। যারা জুলাই সনদ চায়নি, একে শুধু সাধারণ কাগজ হিসেবে দেখেছে তারাই পতিত আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের রক্ষক।

আওয়ামী লীগকে বাংলাদেশের গণশত্রু উল্লেখ করে দলটির পুনর্বাসনে সহায়তা করা বিএনপি ও জামায়াতের উদ্দেশ্যে যুবশক্তির আহ্বায়ক বলেন, যারা আওয়ামী স্টাইলে রাজনীতি করতে চায় তাদেরও আওয়ামী লীগের মতো নির্মম পরিণতি বরণ করতে হবে। তবে তারুণ্যের শক্তি পাহারাদার হয়ে নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না।

ঢাকা মহানগর, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ, নারায়ণগঞ্জ, গাজীপুর মহানগরের নেতাকর্মীরা মোটরবাইক টহল কর্মসূচিতে অংশ নেন। টহল কার্যক্রম বাংলামোটর নেভি গলি থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে এলিফ্যান্ট রোড, সিটি কলেজ, ধানমন্ডি ৩২ এর সামনে দিয়ে সংসদ ভবন, ফার্মগেট ও কাওরানবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন থানার নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com