August 17, 2026, 3:51 pm
Title :
দেশজুড়ে আ’লীগ-ছাত্রলীগের ‌‘অপতৎপরতার’ বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে রায় যে কোনো দিন শিগগির জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হবে: জনপ্রশাসন উপদেষ্টা ছয় মাসে জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সরকার: মাহদী আমিন রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রেস সচিব সরকারের ১৮০ দিন নিয়ে ই-বুক ব্যবসায়ী হত্যা মামলায় সাবেক এমপি মিলনকে গ্রেফতার দেখানোর আদেশ মাছ উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: আমিন উর রশিদ সরকার কাজ করছে, দৃশ্যমান হতে সময় লাগবে: স্থানীয় সরকার প্রতিমন্ত বিনিয়োগ-ব্যাংকিং-জ্বালানি সংকট, তারেক রহমানের সরকারের অর্জন কতটা?

দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া দলকে জনগণ আর ভোট দেবে না: তাহের

Reporter Name
  • Update Time : Sunday, November 16, 2025
  • 145 Time View

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হওয়া একটি দলকে আর ভোট দেবে না জনগণ।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুণবতী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও ১৫ বছরের অন্ধকারে ফিরে যাওয়া এবং ফ্যাসিবাদের জন্য দরজা খুলে দেয়া।

তার মতে, বিএনপি বড় দল হলেও জনগণের কাছে আর জনপ্রিয় নয়। বর্তমান সময়ে দেশের মানুষের আস্থার শীর্ষে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

তিনি আশ্বস্ত করে বলেন, হত্যা বা লুটপাটের রাজনীতি আর হবে না। সব দলেরই স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষই নিরাপদে ও শান্তিতে বসবাস করবেন।

এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়ে তাহের বলেন, বিএনপি করা আপনার অধিকার, তবে এলাকার উন্নয়নের স্বার্থে ভোট আমাকে দেবেন।

এর আগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে জমায়েত হোন সমাবেশস্থলে। গেল দীর্ঘ ১৭ বছর পর ইউনিয়নটিতে এটি ছিল জামায়াতের সবচেয়ে বড় সমাবেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com