July 2, 2026, 6:56 pm
Title :
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া ‘জাতীয় কবি এ ভূখণ্ডে জন্ম না নিলেও তার হৃদয়জুড়ে ছিলো বাংলাদেশ’ পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের শুভ উদ্বোধন মোমবাতির আলোয় গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করল ছাত্রদল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস দিলেন আমিনুল হক

Reporter Name
  • Update Time : Saturday, November 22, 2025
  • 103 Time View

রিকশা ও অটোরিকশা চালকদের কাছ থেকে কোনো চাঁদা আদায় হতে দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা–১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

শুক্রবার পল্লবীতে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গত ১৭ বছরে সিন্ডিকেটের মাধ্যমে আপনাদের চাঁদা দিতে হয়েছে। আজ থেকে কেউ আর কোনো চাঁদা দেবেন না। বিএনপি সরকার গঠন করলে সব সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।

দলীয় কর্মীদেরও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আমার দলের কেউ চাঁদা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অটোরিকশা চালকদের ট্রাফিক আইন মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি দুর্ঘটনা একটি জীবন কেড়ে নিতে পারে। সবাই নিয়ম মেনে চালালে যানজটসহ অনেক সমস্যা সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com